Ayushman Bharat scheme: চালু হচ্ছে আয়ুষ্মান ভারত স্কিম, কোন কোন চিকিৎসার কভার পাওয়া যায় না, আগেই জেনে রাখুন | Ayushman Bharat Explained: Diseases And Treatments Not Covered Under PM JAY, know All details - 24 Ghanta Bangla News
Home

Ayushman Bharat scheme: চালু হচ্ছে আয়ুষ্মান ভারত স্কিম, কোন কোন চিকিৎসার কভার পাওয়া যায় না, আগেই জেনে রাখুন | Ayushman Bharat Explained: Diseases And Treatments Not Covered Under PM JAY, know All details

Spread the love

কোন কোন চিকিৎসার খরচ পাওয়া যাবে না আয়ুষ্মান ভারতে?Image Credit: TV9 বাংলা

কলকাতা: দেশের গরিব, অসহায় মানুষদের নিখরচায় চিকিৎসার জন্য বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশ জুড়ে চালু করা হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)। এতদিন পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু ছিল না। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গেও এই কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু হবে। আয়ুষ্মান ভারত যোজনায় উপভোক্তারা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পান। পুরো খরচ বহন করে কেন্দ্রীয় সরকার। তবে আয়ুষ্মান কার্ডে কিন্তু সব ধরনের রোগের চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায় না। কিছু নির্দিষ্ট চিকিৎসা ও পরিষেবা এই প্রকল্পের আওতার বাইরে। কী কী চিকিৎসা অন্তর্ভুক্ত নয় আয়ুষ্মান ভারতে, জেনে নিন বিস্তারিত-

আয়ুষ্মান যোজনায় কোন কোন চিকিৎসা কভার করা হয় না?

ওপিডি চিকিৎসা

আয়ুষ্মান ভারতে যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না, তার মধ্যে প্রথমেই রয়েছে ওপিডি (OPD) চিকিৎসা। অর্থাৎ শুধুমাত্র ডাক্তারের কাছে দেখিয়ে বাড়ি ফিরে এলে, সেই খরচ আয়ুষ্মান যোজনার আওতায় পড়ে না। একইভাবে শুধুমাত্র টেস্ট করানোর খরচও কভার হয় না, যদি না তা হাসপাতালে ভর্তি থাকার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করা হয়।

ভিটামিন, টনিক ও সাপ্লিমেন্ট-

সাধারণ দুর্বলতা কাটাতে বা স্বাস্থ্য ভালো রাখতে নেওয়া ভিটামিন, টনিক ও সাপ্লিমেন্টের খরচও এই প্রকল্পে মেলে না। তবে গুরুতর অসুস্থতা বা আঘাতের চিকিৎসার সময় চিকিৎসক প্রয়োজনীয় বলে লিখে দিলে, সেক্ষেত্রে কভারেজ পাওয়া যেতে পারে।

দাঁতের চিকিৎসা-

রুটিন ডেন্টাল চিকিৎসা যেমন দাঁত পরিষ্কার করা, ক্যাভিটি ফিলিং বা নিয়মিত চেকআপ এই প্রকল্পের আওতায় নয়। তবে দুর্ঘটনা, টিউমার, সিস্ট বা গুরুতর আঘাতের কারণে দাঁত বা চোয়ালের চিকিৎসা প্রয়োজন হলে, তা কভার করা হতে পারে আয়ুষ্মান ভারত যোজনায়।

আইভিএফ (IVF) ও কসমেটিক সার্জারি-

আইভিএফ (IVF) এবং অন্যান্য সহায়ক প্রজনন প্রযুক্তি চিকিৎসা পাওয়া যায় না আয়ুষ্মান ভারতের কার্ডে। এছাড়া কসমেটিক সার্জারি, ওজন কমানোর অপারেশন, ট্যাটু সরানোর চিকিৎসা বা নেক লিফট সার্জারির মতো চিকিৎসাগুলিও আয়ুষ্মান যোজনার অন্তর্ভুক্ত নয়।

কারা আয়ুষ্মান কার্ড পাবেন না?

আয়ুষ্মান যোজনা মূলত সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মানুষের জন্য তৈরি। সরকারি কর্মচারী, আয়করদাতা, ESIC সুবিধাভোগী এবং সংগঠিত ক্ষেত্রে কর্মরত সেইসব ব্যক্তি, যাঁদের প্রভিডেন্ট ফান্ড (PF) কাটা হয়, তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *