Abhijit Ganguly: আর জি করের আটতলার তালাবন্ধ ঘরেই লুকিয়ে রহস্য? এবার বিস্ফোরক দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের | RG Kar Case: Abhijit Gangopadhyay Raises Serious Questions Over CBI Probe, Alleges Key Room Was Never Opened
কলকাতা: বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই খোলা হয়েছে আরজি কর (RG Kar) মামলার ফাইল। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে তিন আধিকারিককে। এই আবহের মধ্যেই আরজি করের পড়ুয়া চিকিৎসকের খুনের ঘটনায় সিবিআই-এর (CBI) তদন্তকারী এক অফিসারের বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ তুললেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
‘আট তলার বন্ধ ঘরেই লুকিয়ে…’
শনিবার আরজি কর হাসপাতালে পৌঁছন প্রাক্তন বিচারপতি ও বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি,গোটা সংস্থা নয়। নির্দিষ্ট এক অফিসারকে ঘিরেই সন্দেহ তৈরি হয়েছে। তাঁকে অভিযুক্ত হিসেবে ধরে পুনরায় তদন্ত হওয়া প্রয়োজন। হাসপাতালে গিয়ে তিনি আটতলার একটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ ঘরের সামনেও যান এবং সেই জায়গার ভিডিও রেকর্ড করেন। তাঁর অভিযোগ, ওই ঘরে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ থাকতে পারে, কিন্তু সেগুলি এখনও সংগ্রহ করা হয়নি। বিষয়গুলি তিনি সংশ্লিষ্ট মহলে তুলে ধরবেন বলেও জানান।
কী বলেন অভিজিৎ?
অভিজিৎ বলেন,”অভয়ার মৃত্যুর তদন্ত নতুন করে শুরু হয়েছে। সিবিআই-র দায়িত্বপ্রাপ্ত সীমা আহুজা যেটা করেননি সেটা হল একটা ঘর কোনওদিন খোলেনি। তার মধ্যে যে সব জিনিস আছে প্লেট-রক্তমাখা গ্লাভস থাকার কথা নয়। এটা আজ পর্যন্ত সিবিআই খোলার সময় পায়নি। আমি সমগ্র সিবিআইকে দোষ দেব না। সীমার ভূমিকা নিয়ে।”