ডার্বিতে হয়তো ক্যাপ্টেন রশিদ, খেলবেন আনোয়ার? বড় আপডেট শেয়ার ইস্টবেঙ্গল কোচের
কী বললেন রশিদ?
সাংবাদিক বৈঠকে এসেছিলেন রশিদও। রবিবার সাউল না থাকায় বাড়তি দায়িত্ব তাঁর উপরে। তবে সেটা ভেবে চাপ নিতে নারাজ তিনি। জানালেন, টিমগেমে বিশ্বাসী তিনি। কেউ না খেললে তাঁর জায়গা ভরাট করা একার নয়, দলগত কাজ। তাই বিপক্ষের স্ট্রাইকারদের অফ-ফর্ম বা নিজেদের মিডফিল্ডারদের ছন্দে থাকাকে গুরুত্ব দিচ্ছেন না রশিদ। তবে AFC চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার দিকেও নজর রয়েছে দলের, তা জানালেন।
বললেন, ‘শুধু ইস্টবেঙ্গল-মোহনবাগান নয়, আরও সাতটি দল লড়ছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তবে ডার্বিটা ডু-অর-ডাই ম্যাচ। তাই গোটা স্কোয়াডই লড়ছে জয়ের জন্য।’