‘ইতিহাস না ভূগোল, পাকিস্তানই ঠিক করুক’, সিঁদুর অভিযান মনে করিয়ে কড়া বার্তা দিলেন সেনাপ্রধান
শনিবার দিল্লির ‘সেনা সংবাদ’ অনুষ্ঠানে অপারেশন সিঁদুর অভিযান নিয়ে সেনাপ্রধানকে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, যদি ফের গত বছরের মতো পরিস্থিতি তৈরি হয়, তা হলে ভারতীয় সেনা কী পদক্ষেপ করবে? সেই প্রশ্নের জবাবে দ্বিবেদী বলেন, ‘আমি আগেও বলেছি, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী পরিকাঠামো ব্যবহার করা বন্ধ না করে, তবে তাদের অস্তিত্ব সঙ্কট হবে।’