অভিষেক ‘গড়ে’ প্রথম প্রশাসনিক পর্যালোচনা মুখ্যমন্ত্রীর, ডায়মন্ড হারবার যাচ্ছেন শুভেন্দু - 24 Ghanta Bangla News
Home

অভিষেক ‘গড়ে’ প্রথম প্রশাসনিক পর্যালোচনা মুখ্যমন্ত্রীর, ডায়মন্ড হারবার যাচ্ছেন শুভেন্দু

Spread the love

ডায়মন্ডহারবার: বাংলায় ক্ষমতার সমীকরণ বদলাতেই নজর কাড়ছে নতুন নতুন রাজনৈতিক গতিবিধি। আজ, শনিবার জীবনের প্রথম প্রশাসনিক বৈঠক করতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে যাচ্ছেন নতুন …

ডায়মন্ডহারবার: বাংলায় ক্ষমতার সমীকরণ বদলাতেই নজর কাড়ছে নতুন নতুন রাজনৈতিক গতিবিধি। আজ, শনিবার জীবনের প্রথম প্রশাসনিক বৈঠক করতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে যাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে যখন এই সফরকে ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে, তেমনই অন্যদিকে এই বৈঠক থেকে ডায়মন্ড হারবারের মানুষের জন্য একাধিক বড়সড় উন্নয়নমূলক প্রকল্প ঘোষণার জল্পনাও তুঙ্গে। (Shuvendu Adhikari Diamond Harbour visit)

প্রশাসন সূত্রের খবর, আজ দুপুর ১টা নাগাদ ডায়মন্ড হারবারের একটি আবাসিক হোটেলে এই হাই-প্রোফাইল বৈঠক শুরু হবে। মুখ্যমন্ত্রী মূলত দুটি দফায় বৈঠক করবেন৷ প্রথম দফায় ডায়মন্ড হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিক এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করবেন তিনি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি বর্তমান প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে পর্যালোচনা হবে।

দ্বিতীয় দফায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত বিধায়কদের নিয়ে বসবেন মুখ্যমন্ত্রী। কোন এলাকায় কী কাজ আটকে রয়েছে এবং সাধারণ মানুষের কী কী ক্ষোভ রয়েছে, তা সরাসরি শুনবেন তিনি।

কড়া নিরাপত্তায় মুড়েছে ডায়মন্ড হারবার

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ডায়মন্ড হারবার জুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিশাল জমায়েতের প্রস্তুতি রয়েছে। অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে ডায়মন্ড হারবার পুলিশ জেলা কোমর বেঁধে নেমেছে। যে হোটেলে বৈঠকটি হবে, সেখানে সাধারণের প্রবেশে রীতিমতো কড়াকড়ি করা হয়েছে।

রাজনৈতিক মহলে জোর চর্চা

তৃণমূল জমানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে বরাবরই রাজ্য রাজনীতিতে চর্চা চলত। এবার সেই কেন্দ্র থেকেই শুভেন্দু অধিকারী তাঁর প্রশাসনিক কর্মসূচির সূচনা করায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এই সফরের মাধ্যমে শুভেন্দু স্পষ্ট বার্তা দিতে চান যে, উন্নয়নের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট ‘গড়’ বা রাজনৈতিক ভেদাভেদ থাকবে না।

ডায়মন্ড হারবারের এই মেগা প্রশাসনিক বৈঠক শেষ করেই মুখ্যমন্ত্রী সরাসরি রওনা দেবেন ফলতার উদ্দেশ্যে। কারণ সেখানে আজই রয়েছে একটি গুরুত্বপূর্ণ দলীয় কর্মীসভা।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *