কানে ট্রোলিংয়ের শিকার আলিয়া ভাট! পাশে দাঁড়িয়ে ট্রোলারদের ধুয়ে দিলেন সোনু সুদ
নিজের এক্স হ্যান্ডল-এ একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন অভিনেতা। সরাসরি কারও নাম না নিলেও, তাঁর এই বার্তা যে আলিয়াকে ট্রোল করা নেটিজ়েনদের উদ্দেশ্যে, তা বুঝতে বাকি নেই। সোনু লিখেছেন, ‘যখন আমাদের পরিবারের কেউ আন্তর্জাতিক মঞ্চে পা রাখেন, তখন সেটা গর্বের মুহূর্ত হওয়া উচিত। ক্যামেরা, হেডলাইন বা অপরিচিতদের সার্টিফিকেট ছাড়াও সাফল্য অর্জন করা যায়। ওই মঞ্চে দাঁড়িয়ে নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করা বিরাট কৃতিত্ব। ট্রোলিংয়ে আসক্ত এই পৃথিবীতে, সমালোচনা না করে বরং উৎসাহ দিতে শিখুন।’