এটা কি সত্যিই প্রেম, নাকি শুধু ‘হানিমুন ফেজ়’? ডেটিংয়ে কী ভাবে সামলাবেন এই প্রাথমিক পর্যায়, জেনে নিন - 24 Ghanta Bangla News
Home

এটা কি সত্যিই প্রেম, নাকি শুধু ‘হানিমুন ফেজ়’? ডেটিংয়ে কী ভাবে সামলাবেন এই প্রাথমিক পর্যায়, জেনে নিন

Spread the love

প্রথম প্রেমের হোক বা ডেটিংয়ের অনুভূতি, সব সময় স্পেশাল হয়। বিশেষজ্ঞের মতে, প্রেমে পড়লে অক্সিটোসিনের মতো লাভ হরমোনের মাত্রা সাধারণের তুলনায় বেশি নির্গত হয়। সব সময় মনে হয় যেন একটা ঘোরের মধ্যে আছি। প্রেমিকের হঠাৎ একটা ‘good morning’ মেসেজেই দিন ভালো করে দেয়। প্রেমিকার একটা ভয়েস নোট বারবার শুনতে ইচ্ছে করে। প্রেমের শুরু দিকটা যতটা রঙিন, ততটাই কঠিন। কারণ এই স্টেজে ইমোশন আর রিয়েলিটি একসঙ্গে মিশে যায়।

অনেক সময় আমরা মানুষের প্রেমে পড়ি না, বরং মনোযোগের প্রেমে পড়ি। কেউ আসলে সত্যিই কেয়ার করে, আবার কেউ টেম্পোরারি এক্সাইটমেন্ট খোঁজেন। আবার কিছু মানুষ থাকেন যাঁরা ধীরে ধীরে বুঝতে-চিনতে চান। কেউ টকিং স্টেজে থাকেন, আবার কেউ সিচুয়েশনশিপে। এ ছাড়াও জেন জ়ি-এর ডেটিং কালচারে ভূরি ভূরি ডেটিং টার্ম রয়েছে। তবে সম্পর্কের শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো—নিজেকে হারিয়ে না ফেলে অন্য কাউকে জানার চেষ্টা করা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *