উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে দেবপ্রিয়র ‘পাখির চোখ’ ডাক্তারি - 24 Ghanta Bangla News
Home

উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে দেবপ্রিয়র ‘পাখির চোখ’ ডাক্তারি

Spread the love

সুমন ঘোষ, খড়্গপুর

প্রথম থেকেই পড়াশোনায় ‘সিরিয়াস’। স্কুলে প্রতি ক্লাসেই ফার্স্ট বা সেকেন্ড হয়েছে। মাধ্যমিকেও ভালো ফল করেছে। উচ্চ মাধ্যমিকেও সেই সাফল্য বজায় রেখে খড়্গপুর শহরের মুখ উজ্জ্বল করল দেবপ্রিয় সাহা। এ বার উচ্চ মাধ্যমিকে ৫০০–র মধ্যে ৪৭৩ পেয়ে খড়্গপুর অতুলমণি পলিটেকনিক হাইস্কুলে ফের সবার শীর্ষে দেবপ্রিয়। বেজায় খুশি স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় ঘোষ বলছেন, ‘দেবপ্রিয় প্রথম থেকেই মেধাবী। মাধ্যমিকেও ভালো নম্বর পেয়েছিল। উচ্চ মাধ্যমিকেও সেই ধারা বজায় রাখল। পড়াশোনার পাশাপাশি ওর শিষ্টাচার, শৃঙ্খলাবদ্ধ জীবন, আচার-ব্যবহারেও সকলে মুগ্ধ হয়।’ এ দিনের ফলপ্রকাশের পরে সকলের নজর ছিল দেবপ্রিয়র দিকে। দেখা গেল, ফলের নিরিখে এ বারও খড়্গপুর শহরে সম্ভাব্য প্রথম দেবপ্রিয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *