Vegetable Price Rise: পেট্রোল-ডিজ়েলের আগুনে পুড়বে পকেট! দাম বাড়তে পারে সবজি, বিমানের টিকিট থেকে ডেলিভারি চার্জও | Petrol Diesel Price Hike to Hit Daily Life Hard: Vegetables, Flight Tickets, Delivery Charges Likely to Rise - 24 Ghanta Bangla News
Home

Vegetable Price Rise: পেট্রোল-ডিজ়েলের আগুনে পুড়বে পকেট! দাম বাড়তে পারে সবজি, বিমানের টিকিট থেকে ডেলিভারি চার্জও | Petrol Diesel Price Hike to Hit Daily Life Hard: Vegetables, Flight Tickets, Delivery Charges Likely to Rise

Spread the love

সবজির দাম বাড়তে পারেImage Credit: Tv9 Bangla

নয়া দিল্লি : বিশ্ববাণিজ্যে একটা অস্থির পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্যারেল পিছু দাম বেড়ে হয়েছে ১০৩ জলার। তেলের দাম বাড়ায় পেট্রোল-ডিজ়েলের দামও (Petrol-Diesel Price Hike) বেড়েছে। লিটার প্রতি প্রায় ৩ টাকা করে দাম বাড়ানো হয়েছে। জ্বালানির দাম যে বাড়বে, তার ইঙ্গিত আগেই মিলেছিল। সেই আশঙ্কাই সত্যি হয়েছে অবশেষে। সেক্ষেত্রে পেট্রোল-ডিজ়েল কিনতে গেলে যে বেশি টাকা খসবে তা বলাই বাহুল্য। কিন্তু, জ্বালানির এই মূল্য বৃদ্ধি আপনার বাকি আনুষাঙ্গিক খরচ গুলোকেও বাড়িয়ে দেবে। জ্বালানির দাম বাড়লে অর্থনীতির একাধিক ক্ষেত্রে ব্যয় বেড়ে যায়। সেক্ষেত্রে দাম বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিস, শাক-সবজি থেকে শুরু করে ডেলিভারি চার্জ (Delivery Charge), বিমান ভাড়া (Flight Ticket Price) ।

মূলত, জ্বালানির দাম বাড়ার ফলে পরিবহন খরচ বাড়ার সম্ভাবনা থাকে। আর পরিবহন খরচ বাড়লে তো খুব স্বাভাবিকভাবেই নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শাক-সবজির দাম তো বাড়বেই। কোন কোন ক্ষেত্রে দাম বাড়বে, জেনে নিন

শাকসবজি, ফলমূল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম

শাকসবজি, ফলমূল,বিভিন্ন দুগ্ধজাত পণ্য মূলত ডিজেল চালিত ট্রাকের মাধ্যমে রাজ্যগুলোর মধ্যে পরিবহন করা হয়। যদিও, জ্বালানির দাম সামান্য বাড়লে তা প্রথমেই ক্রেতার উপর চাপিয়ে দেওয়া হয় না । কিন্তু, বারবার দাম বাড়তে থাকলে, নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে গেলে সেই খরচ ক্রেতার উপর চাপিয়ে দিতে বাধ্য করে। অর্থাৎ আগামীদিনে টমেটো, পেঁয়াজ, দুধ, প্যাকেটজাত খাবার ও ভোজ্য তেলের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে। দীর্ঘ সময় ধরে জ্বালানির দাম বেশি থাকলে, তার প্রভাব শেষ পর্যন্ত খাদ্যপণ্যের দামের উপরেও পড়তে পারে।

বিমানের টিকিটের দাম আরও বাড়তে পারে

চাপের মুখে পড়তে পারে বিমান সংস্থাগুলো। হরমুজ প্রণালী সংকটের জেরে বিশ্বব্যাপী জেট ফুয়েলের দাম বেড়েছে। ইতিমধ্যেই একাধিক রুটে টিকিটের দাম বাড়িয়েছে বিভিন্ন বিমান সংস্থা। কিন্তু, বিশ্বব্যাপী জ্বালানির দাম বেশি থাকলে বিমান ভাড়া, বিশেষ করে অভ্যন্তরীণ ফ্লাইটে আবার ভাড়া বাড়তে পারে। বিশেষ করে ছুটির মরসুমে টিকিটের ভাড়া বাড়ার সম্ভাবনা রয়েছে।

ডেলিভারি চার্জ ও ক্যাব ভাড়া বাড়তে পারে

ফুড ডেলিভারি কোম্পানি, ই-কমার্স প্ল্যাটফর্ম পরিষেবাগুলো খুব কম মুনাফায় চলে। সেখানে জ্বালানির খরচ একটি বড় ভূমিকা পালন করে। সেক্ষেত্রে প্ল্যাটফর্ম ফি এবং ডেলিভারি চার্জ বাড়তে পারে। দিল্লিতে সিএনজির দামও প্রতি কেজিতে ২ টাকা বেড়েছে। অটো-রিকশা ইউনিয়ন এবং ট্যাক্সি চালকেরা আগের থেকেই ভাড়া সংশোধনের দাবি জানিয়ে আসছে। সেক্ষেত্রে ভাড়া বাড়তে পারে।

কৃষি খরচও বাড়তে পারে

কৃষকরা ট্রাক্টর, সেচ পাম্প এবং ফসল মান্ডিতে পরিবহনের জন্য ডিজেল ব্যবহার করেন। জ্বালানির দাম বাড়ার ফলে কৃষিক্ষেত্রে খরচ বাড়তে পারে।বিশেষ করে বীজ বপন এবং ফসল কাটার মরসুমে সমস্যায় পড়তে চলেছেন চাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *