RG Kar | CM Suvendu Adhikari | আরজি করের ঘটনায় কড়া মুখ্যমন্ত্রী, ৩ পুলিশ আধিকারিককে সাসপেন্ড
ক্ষমতায় এসেই আরজি করের ঘটনায় কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন সিপি বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেই সময় পুলিশের আধিকারিক এবং অফিসারদের ভূমিকা কী ছিল, তা তদন্ত করে দেখা হবে৷ তবে সিবিআই যে মূল মামলার তদন্ত করছে, তার মধ্যে রাজ্য সরকার ঢুকছে না৷