Rathin Ghosh Questioned by ED: 'আমি এর থেকে বেশি কিছু বলব না', সাড়ে ৯ ঘণ্টা পর ED দফতর থেকে বেরিয়ে বললেন রথীন | Rathin Ghosh Questioned by ED for 9.5 Hours in Municipal Recruitment Scam Case - 24 Ghanta Bangla News
Home

Rathin Ghosh Questioned by ED: ‘আমি এর থেকে বেশি কিছু বলব না’, সাড়ে ৯ ঘণ্টা পর ED দফতর থেকে বেরিয়ে বললেন রথীন | Rathin Ghosh Questioned by ED for 9.5 Hours in Municipal Recruitment Scam Case

Spread the love

কলকাতা: দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা! ইডি দফতর থেকে বেরোলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। গত মঙ্গলবার ইডি-র হাতে গ্রেফতার হন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। এর আগেও রথীন ঘোষকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু ভোটের সময়ে ভোটের কাজে ব্যস্ত রয়েছেন, এই কারণ দর্শিয়ে হাজিরা এড়ান। এরপর ভোট মিটলেও তাঁকে তলব করা হয়। কিন্তু সে সময়ে মেলে তিনি জানান, বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন তিনি। এর আগে পাঁচ বার তিনি হাজিরা এড়িয়েছেন।  এরপর শুক্রবার হাজিরা দেন তিনি।

এদিন সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বের হন রথীন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কী কথাবার্তা হল, সেটা আমি বলব না। আমার কাছে যা জানতে চাওয়া হয়েছে, সব বলেছি।”

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুরসভায় (বিশেষ করে দক্ষিণ দমদম এবং মধ্যমগ্রাম) কয়েক বছর আগে কর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। এর আগে এই মামলায় ধৃত অয়ন শীল এবং অন্যান্য অভিযুক্তদের জেরা করে ও তাঁদের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে এই দুই হেভিওয়েট নেতার নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন উপ-পৌরপ্রধান হিসেবে থাকাকালীন ওই পুরসভায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে সিবিআই-ও তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তাঁর সময়ে হওয়া নিয়োগের বিষয়ে তথ্য জানতেই ইডি তাঁকে তলব করেছে। ইতিপূর্বে তাঁর বাড়িতে ম্যারাথন তল্লাশিও চালিয়েছিল ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *