NEET পরীক্ষার নতুন তারিখ ঘোষিত
প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়ে গিয়েছে NEET-UG 2026। বাতিল হওয়া পরীক্ষা পুনরায় নেওয়ার জন্য নয়া তারিখ ঘোষণা করল NTA। পুনরায় পরীক্ষা নেওয়া হবে আগামী ২১ জুন, রবিবার। প্রশ্নফাঁসের অভিযোগ এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই ৩ মে হওয়া পরীক্ষা বাতিল করে দেয় কেন্দ্র। একইসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, NEET-UG পরীক্ষায় বড় পরিবর্তন আসছে। তিনি জানান, আগামী বছর থেকে NEET পুরোপুরি অনলাইন বা কম্পিউটার-ভিত্তিক পদ্ধতিতে নেওয়া হবে।