CNG Price Hike: পেট্রোল-ডিজ়েলের পর দাম বাড়ল CNG-রও, ফের বাড়বে অটো ভাড়া? | After Petrol Diesel Hike, CNG Prices Increased Too; Auto Fare Hike Concerns Grow - 24 Ghanta Bangla News
Home

CNG Price Hike: পেট্রোল-ডিজ়েলের পর দাম বাড়ল CNG-রও, ফের বাড়বে অটো ভাড়া? | After Petrol Diesel Hike, CNG Prices Increased Too; Auto Fare Hike Concerns Grow

Spread the love

নয়া দিল্লি : সকাল সকাল আমজনতার পকেটে জোড়া ধাক্কা। পেট্রোল-ডিজ়েলের (Petrol-Diesel Price Hike) পর এবার দাম বাড়ল সিএনজি-র (CNG Price Hike)। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ় প্রণালী নিয়ে জটিলতা কাটেনি। ফলস্বরূপ বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট। যার প্রভাব পড়েছে ভারতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই দেশবাসীকে জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণের বার্তার দিয়েছিলেন। সেখানে ওয়ার্ক ফ্রম হোম থেকে গণপরিবহন ব্যবহার করা…একাধিক বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। এই আবহে যে পেট্রোল-ডিজ়েলের দাম বাড়তে পারে, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। আজ সকাল থেকে পেট্রোল-ডিজ়েলে নতুন দাম কার্যকর হয়েছে। এবার সিএনজির দামও বাড়ানো হল। সেক্ষেত্রে সিএনজির দাম বাড়ায় কি অটো ভাড়াও বাড়তে চলেছে এবার?

সিএনজির দাম

জানা গিয়েছে, সিএনজির দাম ২ টাকা বৃদ্ধি পয়েছে। গতকালই মহানগর গ্যাস লিমিটেড (এমজিএল) প্রতি কেজি সিএনজির দাম ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। তার একদিন পরেই সিএনজি দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *