CM Suvendu Adhikari: আরজি কর কাণ্ডে বড় সিদ্ধান্ত শুভেন্দুর, সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, অভিষেক গুপ্তা | Suvendu Adhikari Suspends Vineet Goyal, Indira Mukherjee & Abhishek Gupta in RG Kar Case
বড় সিদ্ধান্ত শুভেন্দুর Image Credit: TV 9 Bangla
কলকাতা: বদলের বাংলায় ফের আরও এক কড়া পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। তিলোত্তমা খুন-ধর্ষণ মামলায় বড় সিদ্ধান্ত সরকারের। সাসপেন্ড কলকাতা পুলিশের তিন হেভিওয়েট। নজরে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার সহ আরও দুই হেভিওয়েট সিনিয়র অফিসার। সাসপেন্ড করা হচ্ছে বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাফ কথা, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে রিপোর্ট পেয়েছি। দুই পুলিশ অফিসার তিলোত্তমার মা-কে টাকা দিতে গিয়েছিলেন। নির্যাতিতার পরিবারকে এইভাবে টাকা দিতে যাওয়ার অভিযোগে আমরা এই তিনজনকে সাসপেন্ড করছি।