Bengal BJP: 'বহিষ্কারও করা হতে পারে', নেতাদের কেন এই বার্তা দিলেন শমীকরা? | ‘Leaders May Even Be Expelled’, BJP Bengal Leadership Sends Strong Warning Against Indiscipline - 24 Ghanta Bangla News
Home

Bengal BJP: ‘বহিষ্কারও করা হতে পারে’, নেতাদের কেন এই বার্তা দিলেন শমীকরা? | ‘Leaders May Even Be Expelled’, BJP Bengal Leadership Sends Strong Warning Against Indiscipline

Spread the love

বৈঠকে শমীক ভট্টাচার্য ও সুনীল বনশলImage Credit: Social Media

কলকাতা: কয়েকদিন আগে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে প্রথমবার সরকার গঠন করেছে তারা। এই পরিস্থিতিতে দলের কোনও নেতা-কর্মীর বেসামাল আচরণ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করে দিল বিজেপি। প্রত্যেকের গতিবিধির উপর নজর রাখবে শৃঙ্খলারক্ষা কমিটি। দলবিরোধী আচরণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যে কোনও মুহূর্তে নেমে আসতে পারে বহিষ্কারের মতো শাস্তির খাঁড়া। তাতে রেয়াত পাবেন না সদ্য বিজয়ী বিধায়করাও। শুক্রবার নিউটাউনের একটি হোটেলে দলীয় বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

সূত্রের খবর, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন, কোনও সিন্ডিকেট, তোলাাবাজি চলবে না। টোটো, অটোর দখলদারিও বরদাস্ত করা হবে না। বিরোধী দলের কার্যালয় দখল করা যাবে না। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। জেলা সভাপতি, জেলা ইনচার্জরাও।

এদিনের বৈঠকে দলের ‘তৃণমূলীকরণ’ রুখতেও কড়া বার্তা দেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। বৈঠকে শমীক বলেন, এই মুহূর্তে তৃণমূলের অনেকেই বিজেপিতে যোগদানের চেষ্টা করছেন। তবে আপাতত অন্য দল থেকে কাউকে নেওয়া যাবে না। এমন অভিযোগ পেলেই প্রয়োজনে বহিষ্কার করা হবে। শুধু নেতা-কর্মীরাই নন। বিধায়করাও এই নির্দেশিকার ঊর্ধ্বে নন। তাঁদেরও রেয়াত করা হবে না। এছাড়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিধায়কদের জনসংযোগ বৃদ্ধিতেও জোর দেন। তাঁর মতে, বিধায়কদের গ্রামে গ্রামে যেতে হবে। স্থানীয়দের ধন্যবাদজ্ঞাপন করতে হবে।

কী বলেছেন সুনীল বনশল?

বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল জেলা সভাপতিদের কোর কমিটির নির্দেশমতো চলার কথা বলেন। তাঁর কথায়, “একা কোনও সিদ্ধান্ত নেবেন না। এমনকী উন্নয়নের সিদ্ধান্তও নয়। ১৫ জনের কোর কমিটি গঠন হবে। ওই কমিটির সঙ্গে একজোট হয়ে সিদ্ধান্ত নিতে হবে।” আগামী সপ্তাহের মধ্যে কোর কমিটি গড়ার জন্যও জেলাগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপির নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *