নয়ডায় শ্রমিক বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগ, দুর্গাপুরের আকৃতির বিরুদ্ধে এনএসএ ধারায় মামলা
আপনার মেয়ে কী শ্রমিক বিক্ষোভে ইন্ধন দিয়েছিল, বিক্ষোভকে অগ্নিগর্ভ করে তোলার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিয়েছিল ? প্রশ্নের উত্তরে আকৃতির বাবা অরুণ চৌধারীর দাবি, ‘আমার মেয়ে শ্রমিকদের বাড়তি বেতনের প্রতি সমর্থন দেখিয়েছে৷ তাদের পাশে দাঁড়িয়েছে৷ এর জন্য আমি গর্বিত৷ স্বাধীনতার ৭৮ বছর পরে শ্রমিকদের পাশে দাঁড়ানো কোনও অপরাধ নয়৷ তাদের দাবির প্রতি সমর্থন জানানো কোনও অপরাধ নয়৷ আজ আমার মেয়েকে যেভাবে জেলে বন্দি করে রাখা হয়েছে তা দেখার পরে মনে হচ্ছে আমার মেয়ে যেন এক কুখ্যাত জঙ্গি! তারপরেও মেয়ে আমাকে বলছে, সত্যের জয় হবেই৷ আমারও তাই বিশ্বাস৷’