ডার্বির আগে মিলে গেল ইস্ট-মোহন, হাসিমুখে ফটোশ্যুট দুই দলের ফুটবলাররা - 24 Ghanta Bangla News
Home

ডার্বির আগে মিলে গেল ইস্ট-মোহন, হাসিমুখে ফটোশ্যুট দুই দলের ফুটবলাররা

Spread the love

রবিবার ISL-এর মেগা ডার্বিতে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে দুই প্রধান। পয়েন্ট টেবলের বর্তমান পরিস্থিতিতে এই ম্যাচ কার্যত ফাইনালে পরিণত হয়েছে। যে দল জিতবে, ট্রফি উঠবে তাদের হাতেই। ফলে সমর্থকদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। ইতিমধ্যেই প্রায় ৬৩ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের প্রতিনিধিত্ব করতে উপস্থিত ছিলেন বিপিন সিং, এডমুন্ড এবং আন্তন সয়বার্গ। অন্যদিকে মোহনবাগানের হয়ে হাজির ছিলেন জেমি ম্যাকলারেন, শুভাশিস বসু এবং বিশাল কাইথ। দুই দলের ফুটবলারদের একসঙ্গে দেখে স্বাভাবিকভাবেই উত্তেজনা বাড়ে। দুই দলের প্লেয়াররা একে অন্যের সঙ্গে খুনসুটিও করেন। অনেকে আশা করেছিলেন, ডার্বির আবহে হয়তো কথার লড়াইও দেখা যাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *