বার বার ব্রেকআপ হয়ে যাচ্ছে? আসল কারণ লুকিয়ে আপনার জন্মতারিখেই - 24 Ghanta Bangla News
Home

বার বার ব্রেকআপ হয়ে যাচ্ছে? আসল কারণ লুকিয়ে আপনার জন্মতারিখেই

Spread the love

সংখ্যাতত্ত্ব অনুযায়ী, মানুষের জন্মতারিখ শুধু ভবিষ্যৎ বা তাঁর স্বভাবই নয়, প্রেমজীবনের নানা সমস্যারও ইঙ্গিত দেয়। প্রত্যেক জন্মসংখ্যার মানুষের মধ্যেই কিছু বিশেষ স্বভাব থাকে, যা সম্পর্কে সুখ-শান্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। কারও সমস্যা অতিরিক্ত নিয়ন্ত্রণ করার প্রবণতা, আবার কেউ আবেগ বা অহংকারের কারণে সম্পর্কে অশান্তি ডেকে আনেন। আপনার সমস্যাটা কোথায়? জেনে নিন জন্মতারিখ মিলিয়ে। 

  • মূলাঙ্ক ১-র জাতকরা (জন্মতারিখ ১, ১০, ১৯, ২৮) সাধারণত নেতৃত্ব দিতে ভালোবাসেন। সম্পর্কেও নিজের মত চাপিয়ে দেওয়ার প্রবণতা তাঁদের মধ্যে প্রবল। সহজে আপস করতে চান না, ফলে সঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে।

  • মূলাঙ্ক ২-র জাতকরা (জন্মতারিখ ২, ১১, ২০, ২৯) খুবই আবেগপ্রবণ ও সংবেদনশীল হন। তাঁরা সঙ্গীর উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন। সামান্য দূরত্ব বা কম কথা বললেও মানসিক অস্থিরতা বাড়ে, যা সম্পর্কে অযথা চাপ তৈরি করে।

  • মূলাঙ্ক ৩-র জাতকরা (জন্মতারিখ ৩, ১২, ২১, ৩০) হাসি-মজা ও রোমাঞ্চপ্রিয় হন। কিন্তু সব বিষয়কে হালকা ভাবে নেওয়ার কারণেই সঙ্গীর মনে হতে পারে, তাঁরা সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন না। আবেগঘন আলোচনা এড়িয়ে যাওয়াও সমস্যা তৈরি করে।

  • মূলাঙ্ক ৪-র জাতক (জন্মতারিখ ৪, ১৩, ২২, ৩১) সহজে নিজের অনুভতি প্রকাশ করতে পারেন না। ভালবাসা থাকলেও তাঁরা দূরত্ব বজায় রাখেন। ফলে সঙ্গী তাঁদের ভুল বুঝতে পারেন, সম্পর্কের মধ্যে ফাঁক তৈরি হয়। যা সময়ের সঙ্গে সম্পর্কের ইতি ঘটায়। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *