কাজ বাড়ি থেকে, অনলাইনে ক্লাস— কড়াকড়ি করে কত টাকার তেল বাঁচাবেন যোগী?
কী কী নির্দেশিকা জারি হয়েছে?
সরকারি সূত্র অনুযায়ী, ৫০ জনের বেশি কর্মী আছে যে সকল প্রতিষ্ঠানে, সেগুলিকে সপ্তাহে দু’দিন করে ‘ওয়ার্ক ফ্রম হোম’ অর্থাৎ, বাড়ি থেকে কাজ করা চালু করতে হবে।
পাশাপাশি, মন্ত্রীদের কনভয়ে গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমাতে বলা হয়েছে। সরকারি আধিকারিক এবং মন্ত্রীদের সপ্তাহে অন্তত একদিন মেট্রো, বাস বা ই-রিকশার মতো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে বলা হয়েছে।
আন্তঃজেলা সমস্ত বৈঠক এবং রাজ্য সচিবালয়ের অন্তত ৫০ শতাংশ বৈঠক এখন থেকে হাইব্রিড বা ভার্চুয়াল মাধ্যমে হবে। এ ছাড়া, সরকারি কর্মী ও সাধারণ নাগরিকদের জন্য সপ্তাহে একটি ‘নো ভেহিকেল ডে’ অর্থাৎ, যানবাহনহীন দিন পালনের প্রস্তাব দেওয়া হয়েছে।