Narendra Modi: মানুষকে প্রকৃত উন্নয়নের সুবিধা পৌঁছে দিয়েছি, মিথ্যে স্লোগান নয়: মোদী – Bengali News | Parliament Budget Session Updates: We gave ‘true development’ to people, not ‘false slogans’, says PM Modi in Lok Sabha
সংসদে বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী
নয়াদিল্লি: সংসদে বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তব্যে যেমন এনডিএ সরকারের উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরছেন, তেমনই বিরোধীদের তীব্র আক্রমণ করেন মোদী। পড়ুন আপডেট…
সর্বশেষ তথ্য উপরে-
- নরেন্দ্র মোদী: আমরা সাধারণ মানুষের কাছে প্রকৃত উন্নয়নের সুবিধা পৌঁছে দিয়েছি। মিথ্যে স্লোগান নয়।
- নরেন্দ্র মোদী: আগের সরকারই প্রকাশ্যে বলেছে, ১ টাকা সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা হলে, তাঁদের কাছে ১৫ পয়সা পৌঁছত। তাহলে বাকি ৮৫ পয়সা কোথায় যেত?