Trump- Xi Jinping: চিন-আমেরিকা প্রতিদ্বন্দ্বী নয়, ট্রাম্পকে একসঙ্গে কাজ করার আহ্বান জিনপিং-এর | Trump Xi Jinping Meeting in Beijing: US and China Leaders Exchange Friendship Message, Call for Cooperation Over Rivalry
বেজিং : আজ দ্বিপাক্ষিক বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখান থেকেই বন্ধুত্বের বার্তা দিলেন দুই দেশের নেতা। চিনা প্রেসিডেন্টকে বন্ধু বলে সম্বোধন করেছেন ট্রাম্প। অন্যদিকে জিনপিং বৈঠকে বার্তা দিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং একসঙ্গে কাজ করতে হবে। আজ সকালেই বেজিংয়ে পৌঁছন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে স্বাগত জানান চিনের প্রেসিডেন্ট। তারপরই দু’জনের বৈঠক করেন।
বৈঠকে ট্রাম্পকে উদ্দেশ্য করে চিনা প্রেসিডেন্ট বলেন,”আমরা কি একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বে আরও স্থিতিশীলতা আনতে পারি? আমরা কি আমাদের দুই দেশের জনগণের কল্যাণ ও মানবতার ভবিষ্যতের স্বার্থে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একসঙ্গে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারি?” তিনি প্রতিদ্বন্দ্বিতার বদলে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। বলেন,”সহযোগিতার থেকে উভয় দেশই লাভবান হবে এবং আর প্রতিদ্বন্দ্বিতা চললে ক্ষতিগ্রস্ত হবে।” তিনি এমন একটি সম্পর্কের আহ্বান জানান যেখানে উভয় পক্ষ একে অপরের উন্নয়নকে সমর্থন করবে।