Mamata Banerjee returns to Calcutta HC: হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা, কোনও মামলায় সওয়াল? - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee returns to Calcutta HC: হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা, কোনও মামলায় সওয়াল?

Spread the love

Mamata Banerjee returns to Calcutta HC:  হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা, কোনও মামলায় সওয়াল?

কলকাতা: পরনে আইনজীবীদের পোশাক। কলকাতা হাইকোর্টে পৌঁছলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে দশটায় তিনি হাইকোর্টে পৌঁছন। তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এবার থেকে নতুন করে আবার তিনি আইনজীবী হিসাবে আদালতে প্র্যাকটিস করবেন। এদিনই আদালতে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন রাজনৈতিক এবং আইনি মহলে সত্যিই গুরুত্বপূর্ণ। বুলডোজার নিয়ে নির্মাণ ভাঙার প্রতিবাদেই মামলা। সেই মামলাতেই শুনানি বলে জানা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ কয়েক দশক ধরে রাজপথের লড়াকু নেত্রী এবং দীর্ঘ সময় প্রশাসনিক প্রধানের দায়িত্ব সামলানোর পর এই ‘পুরানো পেশায়’ ফিরে এসেছেন মমতা। যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হন। এর পর তিনি আইন নিয়ে পড়ার সিদ্ধান্ত নেন এবং কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে আইনের ডিগ্রি অর্জন করেন। আইনজীবী হিসেবে তাঁর নাম বার কাউন্সিলে নথিভুক্ত থাকলেও রাজনৈতিক ব্যস্ততার কারণে দীর্ঘ সময় তিনি প্র্যাকটিস করতে পারেননি।

রাজনৈতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় অসংখ্যবার আদালতের দ্বারস্থ হয়েছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তিনি ছিলেন আবেদনকারী বা পিটিশনার। এর আগে বাংলায় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে জোর সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেই মামলার পিটিশনারও ছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে কমিশনের আইনজীবীদের সঙ্গে সওয়াল জবাবে জোর টক্কর দিতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচনের ফল প্রকাশের পর মমতা আভাস দিয়েছিলেন, তিনি আবারও প্র্যাকটিস করতে চান। এদিন তাঁরই ইঙ্গিত মিলল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *