Dilip Ghosh on recruitment: ৬ হাজার কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপের | BJP Leader Dilip Ghosh said goverment will recruit 6000 woker
কলকাতা: বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহার ও প্রচারে আগেই বলেছিল যে কর্মসংস্থানের উপর জোর দেওয়া হবে। এবার ক্ষমতায় আসার পরই তারই ঝলক দেখা গেল। আজ প্রাতঃভ্রমণে সুখবর দিলেন রাজ্যের মন্ত্রী। জনসংযোগে বেরিয়ে তিনি বললেন, সাড়ে ছ’হাজার কর্মীকে নিয়োগ করা হবে খুব শীঘ্রই।
দিলীপ ঘোষ বলেন, “কথা হয়েছে বিভাগের অনেকের সঙ্গে। চাকরির নিয়োগের জন্য প্রায় সাড়ে ৬ হাজারের শর্ট লিস্ট করা হয়েছিল। আপাতত সেইটাই তৈরি হচ্ছে। কর্মচারি নেই, সেই কারণে কাজগুলো পড়ে আছে। এক-একজন চারটে পঞ্চায়েত দেখেন। কাজ দেরি হচ্ছে। আপাতত ক্লিয়ার করব। ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি। কেন্দ্র পয়সা দেয়। সেটা কাজে লাগাতে হবে। বহু কর্মী বঞ্চিত। তাঁদেরটাও ধাপে ধাপে করব।”
কবে হবে এই চাকরি?
দিলীপ ঘোষ বলেন, “দেখি কবের মধ্যে করতে পারি। কারণ বিধানসভাও বসবে। পরের ক্যাবিনেট মিটিংয়ে বলব মুখ্যমন্ত্রীকে।” প্রসঙ্গত, চুক্তিভিত্তিক কর্মীদেরও চাকরি থাকবে বলে আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাতারাতি কোনও অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানিয়েছেন অগ্নিমিত্রা।
অপরদিকে, চুক্তিভিত্তিক কর্মীদেরও চাকরি থাকবে বলে আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাতারাতি কোনও অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজ্যে সিভিক সহ প্রায় ৫ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন। আর পুরসভাগুলিতে হাজার-হাজার চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন। পালা বদলের পর তাঁরা চিন্তায় ছিলেন চাকরি থাকবে কি না। এবার সেটা নিয়েই স্পষ্ট বার্তা সরকারের।