‘২-৩ ঘণ্টাও পড়েছি, উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম হয়ে উচ্ছ্বসিত মেঘা…
মেঘার এই সাফল্যে তাকে ফোন করে অভিন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বলেছেন মেঘার মা-বাবার সঙ্গেও। মুখ্যমন্ত্রী জানান, মেঘার এই সাফল্যে গোটা রাজ্য গর্বিত। সচিবালয়ে ডেকে সংবর্ধনা দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী।
মেঘা আরও জানায়, সব বিষয়েই পড়তেই ভালো লাগত তার। তবে ইংরেজি ছিল সবচেয়ে প্রিয় বিষয়। বাড়ি থেকে কোনওদিনই কোনও চাপ ছিল না তার উপর। বাধাধরা নিয়মে পড়াশোনা করেনি মেঘা। কখনও পড়েছে ৭ থেকে ৮ ঘণ্টা, কখনও আবার ২-৩ ঘণ্টাও পড়াশোনা করেছে।