ফের চোট ধাক্কা CSK-তে
IPL যত এগোচ্ছে ততই দলগুলো বিপদে পড়ছে। একের পর এক প্লেয়ার চোট পাচ্ছেন। পরিস্থিতি এমন যে পরিবর্ত প্লেয়ার হিসেবে যিনি নামছেন তিনিও চোট পাচ্ছেন। এ বার এই তালিকায় ফের যোগ হলো চেন্নাই সুপার কিংসের নাম। দলের অলরাউন্ডার জেমি ওভারটন চোট পেয়ে ছিটকে গেলেন। চলতি IPL-এ সেরা ছন্দে ছিলেন তিনি। ১০টি ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন তিনি।