কাশ্মীরের বুকে এক চিলতে চেন্নাই! থলপতি বিজয়ের ‘লিও’ ম্যাজিকে ভাইরাল অনন্তনাগের এই ক্যাফে
এই ক্যাফেতে আসা পর্যটকদের প্রথম পছন্দ হলো ‘চকোলেট কফি’। ছবিতে বিজয় এই পানীয়টিই পরিবেশন করেছিলেন। এস্প্রেসো, চকোলেট সিরাপ এবং দুধের মিশ্রণে তৈরি সেই কফিই এখন এখানকার মেনুর সেরা আকর্ষণ। ক্যাফের কর্মীরা জানান, ২০২২ সালে তামিলনাড়ু থেকে লোকেশন স্কাউটরা এসে প্রথম এই জায়গাটি পছন্দ করেন। টানা ২৫ দিন এখানে শ্যুটিং চলেছিল। যেখানে তৃষা কৃষ্ণন, সঞ্জয় দত্ত এবং স্যান্ডি মাস্টারের মতো তারকারাও উপস্থিত ছিলেন। শ্যুটিংয়ের সময় বিজয়কে প্রায়ই স্থানীয় ‘ট্রাউট মাছ’ (Trout fish) পরিবেশন করা হতো।