রুদ্রনীলের পর এবার রূপা গঙ্গোপাধ্যায়, পালাবদল হতেই নন্দনে তাঁর 'প্রত্যাবর্তন' | Rupa Ganguly's Movie Pratyabartan will release at Nandan - 24 Ghanta Bangla News
Home

রুদ্রনীলের পর এবার রূপা গঙ্গোপাধ্যায়, পালাবদল হতেই নন্দনে তাঁর ‘প্রত্যাবর্তন’ | Rupa Ganguly’s Movie Pratyabartan will release at Nandan

Spread the love

বাংলা সিনেমার দর্শকদের জন্য এক বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চলেছে নন্দন। দীর্ঘদিন পর আবারও নন্দনে ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের ছবি। “প্রত্যাবর্তন” । এই ছবি ঘিরে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ উন্মাদনা।

আগামী শুক্রবার থেকে নন্দনে প্রদর্শিত হতে চলেছে রূপা গঙ্গোপাধ্যায় অভিনীত বহুল প্রতীক্ষিত এই ছবি। ছবিটি শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং আবেগ, স্মৃতি এবং শিল্পীসত্তার এক অনন্য মেলবন্ধন, যেখানে রূপা গঙ্গোপাধ্যায়কে দর্শকরা আবারও এক নতুন আঙ্গিকে দেখতে পাবেন।
এই বিশেষ প্রদর্শনীকে ঘিরে চলচ্চিত্র মহল এবং দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। নন্দনের পর্দায় রূপা গঙ্গোপাধ্যায়ের এই “প্রত্যাবর্তন” নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য বড় খবর।

গত সরকারের সময় বহুবার দেখা গিয়েছে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা সাপোর্ট থাকলে তার ছবি সরকারি হলে দেখানো যাবে না। সেই অবস্থার পরিবর্তনের সূচনা হয়ে গেল। নন্দন ও রাধা সিনেমা হলে দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের ছবি।

এই বিষয়ে কী বললেন রূপা গঙ্গোপাধ্যায়?

টিভি নাইন বাংলাকে রূপা জানান, ”এখন থেকে এই রাজনৈতিক রং দেখে কোনও সিনেমা হলে, কোনও ছবি, কোনও সিনেমার শ্লট দেওয়া হবে কেউ করবেন না বলে আমি স্থির বিশ্বাস করি। নন্দন শুধু নয়, কোথাওই এই পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। যেটা এতদিন ছিল। আমার সিনেমা নন্দনে দেখানো হচ্ছে বলে যে আমি খুশি হয়ে গিয়েছি, তা নয়। প্রশ্ন হচ্ছে, প্রযোজক যে টাকা লগ্নি তৈরি করে, যে সিনেমাই বানান না কেন, সেটা নিষিদ্ধ করে দেওয়া, বা এই চ্যানেলে দেখানো যাবে না। ওই চ্যানেল কিনবে না, ওই শ্লট দেবে না বা দুপুর বেলার শ্লটে দিয়ে দেওয়া হল। এই জিনিসগুলো পশ্চিমবঙ্গে যাতে না হয়, এটা দেখার দায়িত্ব সবার। শুধু বিজেপি যাঁরা করেন, তাঁরা নয়, সকলের। সরকার পরিচালিত সব ব্যবস্থতাপনার সঙ্গে যুক্ত মানুষরাই নজর রাখবে তা নয়। সাধারণ মানুষ, শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষ, যাঁরা স্বাধীনভাবে কাজ করছে, তাঁদের সবাইকে শিল্পী, প্রযোজক, ডিস্ট্রিবিউটার, সকলের জন্য সমানভাবে এটাই প্রযোজ্য হবে, এটাই কাম্য। যদি কোথাও এখনও কোনও বাধা থাকে, সেই বিষয়ে আমরা অবগত হলে, সেই বিষয়ে আমরা নিয়মাফিক পদক্ষেপ করব, কিন্তু আমি আশা করব, এগুলো আর হবে না।”

প্রসঙ্গত, শুধু রূপা গঙ্গোপাধ্যায়ের ছবি নয়, এতদিন রূদ্রনীল ঘোষের ছবিও জায়গা পেত না সরকারি সিনেমা হলে। এবার রুদ্রর দ্য অ্যাকাডেমি ফাইন আর্টসও দেখানো হবে নন্দন ও রাধা স্টুডিওতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *