অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সাইবার প্রতারণাচক্র সক্রিয়, সতর্ক পুলিশ
এখনও পর্যন্ত সরকারি ভাবে এই প্রকল্পের জন্য কোনও ওয়েবসাইট বা অনলাইন ফর্ম চালু করা হয়নি। আধার নম্বর, ব্যাঙ্কের তথ্য, ওটিপি বা ব্যক্তিগত তথ্য অপরিচিত ওয়েবসাইটে শেয়ার করবেন না। কোনও লিঙ্ক, এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে এলে তা যাচাই না–করে ক্লিক করবেন না। সাইবার প্রতারণার শিকার হলে তৎক্ষণাৎ রিপোর্ট করুন সাইবার হেল্পলাইন ১৯৩০–এ।’