মোদীর পথে হেঁটে কনভয়ের সংখ্যা কমালেন শুভেন্দু! বাসে চড়ে শপথ নিতে এলেন বিধায়করা - 24 Ghanta Bangla News
Home

মোদীর পথে হেঁটে কনভয়ের সংখ্যা কমালেন শুভেন্দু! বাসে চড়ে শপথ নিতে এলেন বিধায়করা

Spread the love

কলকাতা: বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার আগেই এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইরান যুদ্ধের আবহে বিশ্বজুড়ে তৈরি হওয়া আর্থিক সংকটের মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী …

কলকাতা: বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার আগেই এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইরান যুদ্ধের আবহে বিশ্বজুড়ে তৈরি হওয়া আর্থিক সংকটের মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে নিজের কনভয় অর্ধেক করার নির্দেশ দিয়েছেন, সেই একই পথে হাঁটা শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রীও। জ্বালানি সাশ্রয় ও খরচ কমাতে আজ থেকেই নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। (West Bengal CM convoy reduction fuel saving)

কেবল মুখ্যমন্ত্রী নন, জ্বালানি বাঁচানোর এই অভিযানে সামিল হয়েছেন বিজেপির অন্যান্য বিধায়করাও। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দলীয় বিধায়করা ব্যক্তিগত গাড়ির বদলে বাসে চড়ে বিধানসভায় উপস্থিত হন। রাজনৈতিক মহলের মতে, নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পরও রাজ্যের নেতা-মন্ত্রীরা এই কৃচ্ছ্রসাধন নীতি বজায় রাখবেন। উল্লেখ্য, উত্তরপ্রদেশে ইতিমধ্যেই সপ্তাহে একদিন ‘নো ভেহিকেল ডে’ পালন শুরু হয়েছে, পশ্চিমবঙ্গও সেই পথে হাঁটতে পারে বলে জোর জল্পনা তৈরি হয়েছে।

শপথ গ্রহণ পর্ব

আজ ও আগামীকাল, এই দুই দিন ধরে চলবে ২৯০ জন জয়ী বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রোটেম স্পিকার তাপস রায়ের কাছে আজ প্রথমেই শপথ নেবেন ভবানীপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন উত্তরবঙ্গের ৯টি জেলা ছাড়াও নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বিধায়করা শপথ গ্রহণ করবেন। আগামীকাল বাকি ১১টি জেলার বিধায়কদের শপথ নেওয়ার কথা রয়েছে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *