নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরকে বেছে নিলেন শুভেন্দু! বিধায়ক হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরকে বেছে নিলেন শুভেন্দু! বিধায়ক হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

কলকাতা: বিধানসভায় আজ বিধায়ক হিসেবে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর ও নন্দীগ্রাম, এই দুই কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। তবে সাংবিধানিক নিয়ম মেনে …

কলকাতা: বিধানসভায় আজ বিধায়ক হিসেবে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর ও নন্দীগ্রাম, এই দুই কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। তবে সাংবিধানিক নিয়ম মেনে একটি আসন ছাড়তে হতো তাঁকে। শেষ পর্যন্ত নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে দিয়ে ভবানীপুরের প্রতিনিধি হিসেবেই শপথ নিলেন তিনি। এদিন প্রোটেম স্পিকার তাপস রায় তাঁকে শপথবাক্য পাঠ করান।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। ২০২৬ সালের নির্বাচনে তিনি নন্দীগ্রামের পাশাপাশি মমতার খাসতালুক ভবানীপুরেও লড়ার চ্যালেঞ্জ নেন। এবার নন্দীগ্রামে পবিত্র কর এবং ভবানীপুরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জোড়া জয় হাসিল করেন তিনি। শুভেন্দু জানিয়েছিলেন যে, কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করবেন তিনি কোন আসনের বিধায়ক হিসেবে কাজ করবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ তিনি ভবানীপুরের বিধায়ক হিসেবে নাম লেখালেন।

হুমায়ুন কবীর ও বাকিদের শপথ

এবারের নির্বাচনে শুভেন্দুর পাশাপাশি আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরও রেজিনগর ও নওদা, এই দুটি কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। তাঁকেও নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হচ্ছে। অন্যদিকে, আজ ও আগামীকাল মিলিয়ে মোট ২৯০ জন বিধায়ক শপথ নেবেন। এদিন উত্তরবঙ্গের ৯টি জেলা ছাড়াও নদিয়া ও উত্তর ২৪ পরগনার বিধায়কদের শপথ গ্রহণ সম্পন্ন হবে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *