কলকাতা: মঙ্গলবার তপসিয়ায় আবাসনে বিধ্বংসী আগুনে মৃত্যু হয়েছে ২ জনের। ৫ জন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বুধবার ঘটনাস্থল পরিদর্শন করলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ফরেনসিক আধিকারিকদের প্রাথমিক পর্যবেক্ষণ, মূলত ইলেকট্রিক্যাল ফায়ার অর্থাৎ শর্ট সার্কিট থেকেই আগুন।