স্ত্রীর দ্বিতীয় বিয়ের আসরে পৌঁছে গুলি খুড়শ্বশুরকে, অভিযুক্তের খোঁজে পুলিশ
এই সময়, দুর্গাপুর: স্ত্রীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি। সেই বিয়ে সম্পন্ন হতেই স্ত্রী মাম্পি বেদের কাকা সদার বেদকে গুলি করে পালিয়ে গেল প্রথম পক্ষের স্বামী শিবা বেদ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে অন্ডাল থানার সিঁদুলি এলাকায়। গুলিবিদ্ধ সর্দারকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তাঁর পেটের বাঁ দিক ঘেঁষে দু’টি গুলি বেরিয়ে গিয়েছে। রোগী আপাতত স্থিতিশীল।