‘সময়ের সঙ্গে তাল রেখে বদলাতে হবে মানসিকতা’, বলছেন সুব্রত গুপ্ত - 24 Ghanta Bangla News
Home

‘সময়ের সঙ্গে তাল রেখে বদলাতে হবে মানসিকতা’, বলছেন সুব্রত গুপ্ত

Spread the love

বঙ্গ-প্রশাসনের এক শীর্ষকর্তা জানান, সদ্যপ্রাক্তন সরকারের জমানায় রাজ্যে ঋণের অঙ্ক পৌঁছেছে প্রায় ৭লক্ষ ৭১ হাজার কোটি টাকায়। গত ক’দশকে বাংলা ছেড়ে চলে গিয়েছে বহু শিল্প। কাজেই নতুন সরকার ও তার উপদেষ্টার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, রাজ্যে শিল্প ও কর্মসংস্থান তৈরি করা। ভোটে অবজ়ার্ভারের দায়িত্ব নিয়ে বাংলার ‘ভোট সংস্কৃতি’ বদলাতে পেরেছিলেন সুব্রত। বাংলায় ভোট মানেই যে গুলি-বোমাবাজি-হত্যা নয়, সে ব্যাপারে ভোটারদের আশ্বস্ত করে রেকর্ড গড়ে ৯৩ শতাংশ মানুষকে বুথমুখী করা গিয়েছে। এ বার সুব্রতর নজরে বাংলার শিল্প-কর্মসংস্থান। শনিবার ব্রিগেডে শপথ নিয়েছে নতুন সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দুও। এর কিছুক্ষণের মধ্যে তাঁর উপদেষ্টা হিসেবে সুব্রতর নাম ঘোষিত হয়। আজ, সোমবার থেকে আপাতত নবান্নে বসবেন, সেখান থেকেই কাজ করবেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *