বদলে গেল PCOS-এর নাম! এখন থেকে ‘PMOS’ নামে পরিচিত হবে এই রোগ, কেন এই পরিবর্তন?
PCOS-এর বদলে PMOS হলো কেন?
PMOS বা Polyendocrine metabolic ovarian syndrome দেওয়ার কারণ হলো— এটি এন্ডোক্রাইন (হরমোন), মেটাবলিক (বিপাকীয়) এবং প্রজননতন্ত্রের সামগ্রিক সমস্যার বহিঃপ্রকাশ। কেবল প্রজনন নয়, ওজন বৃদ্ধি, ডায়াবিটিস, উদ্বেগ এবং হৃদরোগের মতো গভীর সঙ্কটের সঙ্গে যোগসূত্র রয়েছে এই রোগের সঙ্গে।