তৃষার সিনেমা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তৃষা কৃষ্ণান অভিনীত ‘কারুপ্পু’। ছবি মুক্তির আগেই তামিলনাড়ুর চলচ্চিত্রমহলে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ, এই ছবিকে ঘিরেই রাজ্যে চালু হতে চলেছে নতুন নিয়ম। জানা গিয়েছে, ছবির প্রথম প্রদর্শনী হবে সকাল ৯টাতেই। নতুন সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অনুরাগীরা