‘অভাব বুঝতে দেবো না’, নন্দীগ্রামের জন্য বিশেষ বার্তা শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

‘অভাব বুঝতে দেবো না’, নন্দীগ্রামের জন্য বিশেষ বার্তা শুভেন্দুর

Spread the love

ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। যে হেতু তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন, ফলে তাঁকে একটি কেন্দ্র ছাড়তে হবে। বুধবার বিধানসভায় শপথ নেন শুভেন্দু। এর পরেই সংবাদমাধ্যমে তিনি জানান, ‘আমি তো দু’জায়গা থেকে শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম মানে সংবিধান অনুযায়ী নন্দীগ্রাম ছাড়তে হবে।’ তবে নন্দীগ্রাম ছাড়লেও, নজর যে সব সময়েই সে দিকে থাকবে এ কথাও স্পষ্ট করে দেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, ‘২০০৯ সালের ৫ জানুয়ারি ফিরোজা বিবিকে জেতানোর পর থেকে আমি বিধায়ক না থাকলেও নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন। তবে নন্দীগ্রামের বিধায়কের পরিষেবা থেকে শুরু করে যা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছি তা কার্যকর করব। নন্দীগ্রামের মানুষকে বুঝতে দেবো না যে, তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়।’

২০২১ সালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এ বারেও দখলে রাখেন সেই নন্দীগ্রাম। এ বার তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের পবিত্র কর, যাঁর প্রাপ্ত ভোট ১১৭,৬৩৬। শুভেন্দু পান ১২৭,৩০১ ভোট।

অন্য দিকে এ বার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান শুভেন্দু। তাঁকে হারিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর মসনদে বসেন তিনি। ১৫ হাজারের কিছু বেশি ভোটে মমতাকে হারান তিনি। বুধবার বিধানসভায় ঢোকার সময়ে ভবনের সামনের সিঁড়িতে হাঁটু মুড়ে বসে প্রণাম করেন শুভেন্দু। বিজেপির সরকারের কাছে সাধারণ মানুষের যে প্রত্যাশা, তা পূরণে সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *