৬-১ গোলে হেরেও সেলিব্রেশন গোটা দেশে, আজব কাণ্ড পানামার - 24 Ghanta Bangla News
Home

৬-১ গোলে হেরেও সেলিব্রেশন গোটা দেশে, আজব কাণ্ড পানামার

Spread the love

হেরেও ইতিহাস, পানামার অবিস্মরণীয় গোল এবং আবারও বিশ্বমঞ্চে ফেরার লড়াই ২০১৮ সালের বিশ্বকাপে পানামার যাত্রা ছিল নাটকীয়। শক্তিশালী আমেরিকাকে বাছাই পর্ব থেকে ছিটকে দিয়ে তারা প্রথমবারের মতো জায়গা করে নিয়েছিল ফুটবল বিশ্বকাপে। তবে তাদের সেই সফরের সবথেকে স্মরণীয় মুহূর্তটি এসেছিল গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে, যখন তারা মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের।

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ইংল্যান্ড তখন হ্যারি কেনের হ্যাটট্রিকের সৌজন্যে ৬-০ গোলে এগিয়ে। কিন্তু পরাজয় নিশ্চিত জেনেও হাল ছাড়েনি পানামা। বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া একটি ফ্রি-কিক বদলে দেয় সব পরিসংখ্যান। পানামার অধিনায়ক এবং অভিজ্ঞ ডিফেন্ডার ফেলিপে বালয় স্লাইড করে বলটি জালে জড়ান এবং ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন। আর এই একটি গোলেই তৈরি হয় একাধিক ইতিহাস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *