কাঁটাতারের বেড়া দিতে জমি জোগাড়ে তৎপরতা শুরু - 24 Ghanta Bangla News
Home

কাঁটাতারের বেড়া দিতে জমি জোগাড়ে তৎপরতা শুরু

Spread the love

এই সময়, কোচবিহার: কোচবিহার জেলার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে ১৭৮ একর জমি প্রয়োজন। জেলা প্রশাসনের কাছে অন্তত এক দশক আগে এ সংক্রান্ত আবেদন জমা পড়েছিল। কিন্তু এতদিনে মাত্র ৪০ একর জমি অধিগ্রহণ করে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাজ্যের নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশের সঙ্গে খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দ্রুত জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই কোচবিহারে জমি অধিগ্রহণে তোড়জোড় শুরু হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *