শুধু ক্রিকেট নয়, অলিম্পিক্সের সব খেলায় নজর দেবেন ক্রীড়ামন্ত্রী নিশীথ
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পাশাপাশি রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন মাথাভাঙার বিধায়ক নিশীথ প্রামাণিক। রাজ্যের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে তার কী পরিকল্পনা, সে বিষয়ে প্রশ্ন করলে নিশীথ বলছেন, ‘শুধু ক্রিকেট নয়। ফুটবল থেকে শুরু করে অ্যাথলেটিক্স, সব দিকেই আগামীতে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।’ তাঁর স্পষ্ট অভিযোগ, ‘গত ১৫ বছর এই রাজ্যে ক্রীড়া দপ্তর কোন কাজই করেনি। মেসিকে নিয়ে কী অবস্থা হয়েছে, সেটা সকলেই দেখেছেন! জেলায় জেলায় যে স্টেডিয়ামগুলো এবং অ্যাসোসিয়েশনগুলো আছে, প্রত্যেকটির অবস্থা খুবই খারাপ। সমস্ত কিছু ঢেলে সাজা হবে।’