মেসিকাণ্ডের ফাইল খোলা নিয়ে বড় বার্তা ক্রীড়ামন্ত্রীর
যুবভারতীর ‘মেসিকাণ্ড’ নিয়ে ফের তদন্তের ইঙ্গিত নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের। তিনি জানিয়েছেন, ঘটনার ফাইল চাওয়া হয়েছে এবং প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন। টিকিট বিক্রি থেকে নিরাপত্তা— সব দিক খতিয়ে দেখা হবে। গত ডিসেম্বরে লিওনেল মেসির সফর ঘিরে নিরাপত্তা ভাঙার ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকাও নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনায় বিরক্ত হয়ে দ্রুত মাঠ ছাড়েন মেসি। এরপর ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা।