SSC on Tainted Candidate: অযোগ্যদের নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর সরকারের, ফেরাতে হবে সব বেতন | Education Department Want Money back from Tainted Candidates - 24 Ghanta Bangla News
Home

SSC on Tainted Candidate: অযোগ্যদের নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর সরকারের, ফেরাতে হবে সব বেতন | Education Department Want Money back from Tainted Candidates

Spread the love

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির দায়ে চাকরি হারানো ‘অযোগ্য’ বা ‘টেন্টেড’ (tainted) প্রার্থীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরে সেই রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। দুই আদালতেরই বক্তব্য, অযোগ্যদের ফিরিয়ে দিতে হবে বেতন। আর রাজ্যের পালা বদলের পর নতুন সরকার কাজ শুরু করতেই মহা বিপদে এবার অযোগ্যরা। তাঁদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করছে শিক্ষা দফতর।

জানা যাচ্ছে, জেলায় জেলায় জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে শিক্ষা দফতরের কাছে। মঙ্গলবারই প্রত্যেক জেলাশাসকদের কাছে পৌঁছেছে শিক্ষা দফতরের চিঠি। এর আগে বিজ্ঞপ্তি জারি করলেও, টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেনি পূর্বতন সরকার। তবে,দ্রুত টাকা ফেরত নিয়ে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানোর নির্দেশ জেলাশাসকদের।

কী নির্দেশ দিয়েছিল আদালত?

কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, যাঁরা বেআইনিভাবে বা দুর্নীতির মাধ্যমে যেমন-ওএমআর শিট জালিয়াতি, র‌্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন,শুধুমাত্র তাঁদেরই পাওয়া বেতন ফেরত দিতে হবে।

হাইকোর্টের রায়ে ১২ শতাংশ সুদে এই টাকা ফেরতের কথা বলা হয়েছিল।

শীর্ষ আদালত মানবিক কারণে বিশেষ সক্ষম শিক্ষক-শিক্ষাকর্মীদের ক্ষেত্রে বেতন ফেরতের বিষয়ে কিছু ছাড় দিয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি যায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর। এই নিয়ে মামলা-মকোদ্দমা কম হয়নি। তখনই এই নির্দেশ দেয়। আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “কোর্ট নির্দেশ দেয় ২০২৪। সুপ্রিম কোর্ট ২০২৫ সালে নির্দেশ দেয়। ওরা সেটা শুরু না করায় নতুন করে ফাইল করি। সেক্ষেত্রে নতুন সরকার তো টাকা ফেরত চাইতে পারে।” অপরদিকে, বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “এটা তো সুপ্রিম নির্দেশ। সরকার মানতে বাধ্য। আপত্তি থাকলে কোর্টে যেতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *