Maoist Arrest in Bengal: মাথার দাম ছিল ১৫ লক্ষ, সেই মাওবাদী নেত্রী বেলাকে গ্রেফতার বাংলার পুলিশের, আত্মসমর্পণ আরও এক মাওবাদীর | One maoist leader surrender and another one arrest by kolkata police stf
কলকাতা: গ্রেফতার ঝাড়খণ্ডের প্রবীণ মাওবাদী নেত্রী। ধৃতের নাম শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা (৬০) । কলকাতার উত্তর কাশীপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, তিনি নদিয়ার চাকদহের বাসিন্দা তিনি। অপরদিকে, আরও এক মাওয়াবাদী আত্ম-সমর্পণ করেছেন। তাঁর নাম মাধাই।
আজ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন জয়েন্ট সিপি STF ভি সলোমান,অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং। সেখানে হাজির করানো হয় মাধাই বাবুকে। তিনি সাংবাদিকদের সামনে বলেন, “আমি পার্টিতে যুক্ত হয়েছিলাম, তখন পার্টির রীতি-নীতি সবই ভাল ছিল। পরে দলের পরিবর্তন হয়েছে, সমাজের পরিবর্তন হয়েছে। আমি সেই সব বিচার করে সমাজের মূল ধারায় ফিরে আসার চিন্তাভাবনা করেছি। আমি বলেই এসেছি যে আমি আত্মসমর্পণ করে কাজ করব। আমি এতদিন বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে শেষমেশ সারেন্ডায় ছিলাম। ওইখানে থেকে আমার শারীরিক অবস্থার অবনতি হতেই আমি চলে ফিরে এসেছি।”
বস্তুত, মাধাই জঙ্গিপাড়া হুগলির বাসিন্দা। ২০০৭ সালে এ রাজ্যে গ্রেফতার হয় পুলিশের হাতে। জামিন পেয়ে ঝাড়খণ্ড গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করেছেন। তবে এখন মূল স্রোতে ফিরে আসতে চাইছেন তিনি।
অপরদিকে, পুলিশ সূত্রে খবর গ্রেফতার হওয়া মাও নেত্রীর শারীরিক অবস্থাও খুব একটা ভালো নয়। জানা যাচ্ছে, ২০০৫-২০০৬ সালে এ রাজ্যে সক্রিয় ছিলেন। পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার হয়েছিলেন। পরে জামিন পেয়ে আবারও সংগঠনে যুক্ত হন তিনি। ঝাড়খণ্ডেও রয়েছে একাধিক মামলা। তাঁর ১৫ লক্ষ টাকা মাথার দাম ঘোষণা করেছিল সে রাজ্যের পুলিশ। কোনও এক কারণে তিনি এসে কলকাতায় এসে থাকছিলেন। সেই খবরই যায় STF-এর কাছে। আর তারপরই গ্রেফতার হন তিনি।