CM Suvendu Adhikari: কথা দিয়েছিলেন শাহ, ক্ষমতায় এসেই সিন্ডিকেট উপড়ে ফেলার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর | WB CM Suvendu Adhikari Orders Major Crackdown on Syndicate Raj, Coal and Sand Smuggling in West Bengal - 24 Ghanta Bangla News
Home

CM Suvendu Adhikari: কথা দিয়েছিলেন শাহ, ক্ষমতায় এসেই সিন্ডিকেট উপড়ে ফেলার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর | WB CM Suvendu Adhikari Orders Major Crackdown on Syndicate Raj, Coal and Sand Smuggling in West Bengal

Spread the love

কলকাতা : সিন্ডিকেটকে উল্টো করে ঝুলিয়ে দেব। ভোটের (WB Assembly Election 2026) আগে বাংলার প্রচারে এসে এমনই হুঙ্কার দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কথা দিয়েছিলেন, বিজেপি (BJP) ক্ষমতায় এসে বাংলায় সিন্ডিকেট রাজ খতম করবে। শাহের কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা থেকে সিন্ডিকেট রাজ বন্ধ করতে প্রথম কড়া পদক্ষেপ করলেন তিনি। সোমবার বিধায়ক ও জেলাশাসকদের বৈঠকে শুভেন্দু (CM Suvendu Adhikari) স্পষ্ট বার্তা দিয়েছেন, রাজ্যকে দুর্নীতিমুক্ত করে তুলতে হবে। কোনও দুর্নীতিকেই বরদাস্ত করা হবে না। সেই লক্ষ্যেই প্রথম প্রশাসনিক বৈঠকেই একাধিক নির্দেশ দিয়েছেন শুভেন্দু।

কী কী নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী?

তৃণমূলের আমলে সিন্ডিকেটরাজ নিয়ে বারবার অভিযোগ তুলেছিল বিজেপি। ক্ষমতায় এসে প্রথমেই সিন্ডিকেটকে উপড়ে ফেলার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক ও বিধায়কদের বৈঠকে তাঁর নির্দেশ, এলাকায় এলাকায় সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে।

কয়লা পাচার নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। কয়লা পাচার মামলায় নাম জড়িয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মামলায় তাঁকে একাধিকবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার কয়লা ও বালি পাচার বন্ধ করতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জেলাশাসকদের তিনি নির্দেশ দিয়েছেন, অবৈধ বালিখাদান, কয়লা খাদান বন্ধ করতে হবে। বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বীরভূম জেলার জেলাশাসককে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, “আপনার জেলায় বেশি করে নজর দিন। আসলে বীরভূম থেকেই বেশি বালিপাচার, গরুপাচারের মতো অভিযোগ উঠেছে অতীতে। তাই ওই জেলায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১০০ দিনের কাজেও দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি বলেন, “১০০ দিনের কাজের টাকা যাঁরা পাচ্ছেন, তাঁরা কি আদৌ যোগ্য বা বৈধ? তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, অনেকেই আছে কাজ না করে জব কার্ড বানিয়ে টাকা তোলে।”

গরুপাচার নিয়েও জেলাশাসকদের কড়া নির্দেশ শুভেন্দু অধিকারীর। সীমান্তবর্তী এলাকাগুলোতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। তাঁর স্পষ্ট বার্তা, আজ থেকে অবৈধ গরু পাচার বন্ধ করতে হবে।

পাচার রুখতে, দুর্নীতি মুক্ত সরকার গড়তে এই পদক্ষেপ ছাড়াও জেলাশাসকদের প্রতিনিয়ত বিধায়কদের সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল থেকেই থেকেই তা শুরু করতে হবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *