Chandranath Rath: শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আগেই দাবি করেছিল তৃণমূল | CBI to investigate Chandranath Rath Murder Case, Forms Special SIT with Multi State Officers - 24 Ghanta Bangla News
Home

Chandranath Rath: শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আগেই দাবি করেছিল তৃণমূল | CBI to investigate Chandranath Rath Murder Case, Forms Special SIT with Multi State Officers

Spread the love

কলকাতা : শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে সিবিআই (CBI)। গতকালই এই ঘটনায় উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছিল তিনজন শার্প শুটারকে। এবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, ঘটনার তদন্ত করবে সিবিআই। খুনে ভিনরাজ্যে যোগ থাকার কারণেই সিবিআই তদন্ত দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে ওই বিজ্ঞপ্তিতে। বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত করছে সিবিআই। তদন্তের দায়িত্বে রয়েছেন কলকাতা জ়োনের ডিআইজি ব়্যাঙ্কের অফিসার পঙ্কজ কুমার সিং।

জানা গিয়েছে, ভিনরাজ্যের মোট সাতজন দুঁদে অফিসারকে নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। দিল্লি, পটনা, রাঁচি, ধানবাদ, লখনউের অফিসাররা এই টিমে রয়েছেন। কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর নজরদারির দায়িত্বে রয়েছেন। প্রয়োজনে আরও অফিসার যুক্ত করা হবে সিট-এ। এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। মধ্যমগ্রাম থানা ও সিআইডি-র হাতে যে নথি রয়েছে তা শীঘ্রই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। উল্লেখয, চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় আগেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *