লরির তলায় পিষ্ট বাইক, নদিয়ার চূর্ণী সেতুতে শিশু-সহ মৃত ৩
স্থানীয় সূত্রে খবর, এ দিন শিশু-সহ এক দম্পতি বাইকে করে চূর্ণী সেতুর উপর দিয়ে যাচ্ছিলেন। আচমকাই বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার জেরে রাস্তায় উল্টে যায় বাইকটি। তিনজনই ছিটকে পড়ে যান। পিছন দিক থেকে একটি বিশালাকার ১৬ চাকার লরি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। যার জেরে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়।