পুরোনো বিলে সই! ধরা পড়ে চম্পট জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের
সমস্ত সরকারি নমিনিদের এ দিনই অব্যাহতি দিয়েছে রাজ্য সরকার। তার পরেও দপ্তরে বসে একের পর এক পুরোনো বিল-এ কী ভাবে তিনি স্বাক্ষর করছিলেন, প্রশ্ন উঠেছে। যদিও ডিপিএসসির চেয়ারম্যান দু’বার দু’রকম দাবি করেছেন। প্রথমে তিনি বলেন, ‘যেহেতু কাজগুলি হয়ে গিয়েছিল সেই কারণে বিল-এ সই করছিলাম।’ পরে আবার ‘কোনও বিল-এ সই করিনি’ বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, ‘ওই সমস্ত বিল-এ জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষর করেছেন কিনা, সেটাই পরীক্ষা করে দেখছিলাম।’ জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামলচন্দ্র রায় বলেন, ‘ওই কাজগুলি আগেই হয়ে গিয়েছে। নোট শিট তৈরিও হয়েছে। বিল-এ চেয়ারম্যানের সই বাকি ছিল। তবে সরকারি ভাবে যেহেতু অব্যাহতি দেওয়া হয়েছে, এ দিন তাঁর স্বাক্ষর করা উচিত হয়নি।’