‘খুব একটা কাজে আসেনি…’, ভারতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে চাঁচাছোলা ভুবনেশ্বর কুমার
তিনি বলেও দেন, ‘ভারতীয় দলে ফেরা নিয়ে এখন আমি কিছু ভাবছি না। অনেক বছর আগে থেকেই ভবিষ্যতের জন্য বড় বড় লক্ষ্য ঠিক করা বন্ধ করে দিয়েছি। কারণ, যখনই খুব বেশি পরিকল্পনা করেছি, সেটা আমার ক্ষেত্রে খুব একটা কাজে আসেনি। IPL-এ ২০০ ম্যাচ খেলেছি, অনেক উইকেট নিয়েছি। পাওয়ারপ্লে থেকে ম্যাচের শেষ ওভার— সব জায়গাতেই দলের জন্য অবদান রাখার চেষ্টা করেছি। আমি মনে করি, এত বছরের পরিশ্রমের ফলই এখন পাচ্ছি।’
তিনি আরও যোগ করেন, ‘কেরিয়ারে ভালো সময়ও এসেছে, আবার খারাপ সময়ও গিয়েছে। সত্যি বলতে, এখন এই মুহূর্তে খুব আলাদা কিছু অনুভব করছি না। তবে পরে হয়তো এই বিষয়গুলো নিয়ে আলাদা অনুভূতি হবে। ক্রিকেট ছেড়ে দেওয়ার পর এই স্মৃতিগুলোই হয়তো সবচেয়ে বেশি মনে পড়বে। কিন্তু এখন আমার কাছে সবটাই স্বাভাবিক মনে হচ্ছে।’