৬ জন গবেষক, ৪৫ জন ইঞ্জিনিয়ার-আইনজীবী! ভারতের ‘সবচেয়ে শিক্ষিত মন্ত্রিসভা’ গড়ছেন বিজয়
তামিলনাড়ুর সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে বিজয়ের দলের ১০৮ জন প্রার্থী জয়ী হয়েছেন। বিজয় নিজে দু’টি আসনে জিতেছেন। ফলে টিভিকে-র মোট জয়ী প্রার্থীর সংখ্যা ১০৭। তাঁদের মধ্যে কেউ গবেষক, কেউ স্নাতকোত্তর। তালিকায় রয়েছেন ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং আইনজীবীও। নির্বাচন কমিশনে জমা পড়া হলফনামার তথ্য বলছে, ১০৭ জন বিধায়কের মধ্যে মোট ৬ জন গবেষক রয়েছেন। স্নাতকোত্তর পাশ করেছেন ২২ জন। আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন ৫ জন। আইআইটি বাদে অন্য প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, এমনও অনেকে আছেন। সেই সব ইঞ্জিনিয়ার এবং আইনজীবীর সংখ্যা ৪০। ডাক্তারের সংখ্যাও ৮। এ ছাড়াও ২৫ জন স্নাতকোত্তীর্ণ, ১২ জন দ্বাদশ পাশ আর ৮ জন দশম শ্রেণি পাশ করেছেন।