Samserganj Women Assault Case: মাঝ রাতে বাড়িতে ঢুকে মহিলাদের চুল কাটার অভিযোগ, তপ্ত সামসেরগঞ্জ | Women Allegedly Assaulted, Hair Cut After Protesting Harassment in Samserganj - 24 Ghanta Bangla News
Home

Samserganj Women Assault Case: মাঝ রাতে বাড়িতে ঢুকে মহিলাদের চুল কাটার অভিযোগ, তপ্ত সামসেরগঞ্জ | Women Allegedly Assaulted, Hair Cut After Protesting Harassment in Samserganj

Spread the love

সামসেরগঞ্জে আক্রান্ত মহিলাImage Credit: TV9 Bangla

মুর্শিদাবাদ: মহিলাকে উত্যক্ত করার প্রতিবাদ করায় মধ্যরাতে বাড়িতে চড়াও হয়ে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ঘনেশ্যামপুর গ্রামে। ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছেন একই পরিবারের তিন মহিলা-সহ মোট ছয় সদস্য। উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। শ্লীলতাহানির পর মহিলাদের চুলও কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই পরিবারের এক মহিলাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন প্রতিবেশী এক যুবক। মাস খানেক আগে এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ ও হাতাহাতি হয়। উভয় পক্ষই থানায় অভিযোগ জানায়। সম্প্রতি পুলিশি নোটিস বাড়িতে পৌঁছতেই ক্ষোভ আরও বাড়ে। রবিবার বিকালে আক্রান্ত পরিবারটি ফের থানায় অভিযোগ দায়ের করলে পরিস্থিতি চরম আকার ধারণ করে।

 অভিযোগ, রবিবার রাত ১২টা নাগাদ যখন পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন, তখন অভিযুক্তরা তার দলবল নিয়ে হাঁসুয়া ও অন্যান্য ধারাল অস্ত্র নিয়ে ওই মহিলার বাড়িতে চড়াও হয়। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের এলোপাথাড়ি কোপানো হয়। আক্রান্তদের প্রথমে অনুপনগর ও পরে আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। গ্রাম জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই বেশ কয়েকজন অভিযুক্তকে আটক করা হয়েছে। গ্রামবাসীরা এই ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *