PM Narendra Modi: ফের চালু হতে চলেছে ওয়ার্ক ফ্রম হোম? | PM Narendra Modi Advises Citizens To Revive Work From Home Culture Amid Middle East Tensions
ওয়ার্ক ফ্রম হোম (Work From Home) কালচার শুরু হয়েছিল কোভিডের সময় থেকে। সেইসময়ে বাড়ি থেকে কাজ গুরুত্ব পেয়েছিল। এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ওয়ার্ক ফ্রম হোম করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি বলেন, “বাড়ি থেকে কাজ করার অভ্যাস গড়ে তুলুন। কোভিডের (Covid) সময় আমরা বাড়ি থেকে কাজ, অনলাইন মিটিং এবং ভিডিয়ো কনফারেন্সের মতো অনেক ব্যবস্থা তৈরি করেছিলাম এবং সেগুলোতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। আজকের সময়ের চাহিদা এমন যে, এই ব্যবস্থাগুলো পুনরায় চালু করতে হবে জাতীয় স্বার্থেই।”